ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এরিকসেনকে যেভাবে সম্মান জানাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১০, ৮ জুলাই ২০২১
এরিকসেনকে যেভাবে সম্মান জানাল ইংল্যান্ড
ডেনিস তারকা ক্রিশ্চিয়ান এরিকসেনের সম্মানে ডেনমার্কের অধিনায়ক সাইমন কায়েরের হাতে ফুটবলারদের স্বাক্ষর করা জার্সি তুলে দিচ্ছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন

দীর্ঘ ৫৫ বছর অপেক্ষার পর বড় কোন টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ফুটবলের ‘জনক’ ইংল্যান্ড। ১৯৬৬ বিশ্বকাপ জেতার পর আর কখনো বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি ইংলিশরা। গতকাল তারা ডেনমার্ককে হারিয়ে ইউরোর ফাইনালে উঠেছে। 

বুধবার সেমিফাইনালের ম্যাচ শুরুর আগে ডেনিস তারকা ক্রিশ্চিয়ান এরিকসেনের সম্মানে ফুটবলারদের স্বাক্ষর করা জার্সি দেয় ইংল্যান্ড। ইউরোর শুরুতে অসুস্থ হয়ে পড়া এরিকসেনের নামাঙ্কিত সেই ১০ নম্বর জার্সি ডেনমার্কের অধিনায়ক সাইমন কায়েরের হাতে তুলে দেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন।

ওয়েম্বলির মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ডেনমার্ক। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতা থাকার পর অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের পেনাল্টি গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেন হ্যারি কেনরা। 

Advertisement

তবে ডেনমার্কের লড়াই বহুদিন মনে রাখবে ফুটবলবিশ্ব। এবারের ইউরোতে সবাইকে অবাক করে দিয়েছে ড্যানিশরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠের মধ্যেই হঠাৎ জ্ঞান হারান এরিকসেন। যেতে হয় হাসপাতালে।

পর পর দুই ম্যাচ হেরে ইউরো কাপ থেকেই ছিটকে যেতে বসেছিল দলটা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ডেনমার্ক দল সেমিফাইনালে ওঠে। এরিকসেনই যেন লড়াইয়ের শক্তি হয়ে ওঠে ডেনমার্কের। তার জন্যই যেন ইউরো কাপ জিততে চাইছিলেন এরিকসেনের সতীর্থরা। 

সেই স্বপ্ন পূরণ না হলেও কায়েরদের লড়াই সবাই মনে রাখবে। ইউরো কাপের ফাইনাল ম্যাচ মাঠে বসে দেখার জন্য এরিকসেনকে আমন্ত্রণ জানিয়েছে উয়েফা। সঙ্গে ডাকা হয়েছে সেই সব চিকিৎসকদের, যাঁরা মাঠেই এরিকসেনের প্রাণ বাঁচিয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!