এক বিজ্ঞপ্তিতে অ্যাথলেটিকো জানায়, অ্যাথলেটিকো মাদ্রিদ পলের ক্লাব উদিনেসের সঙ্গে একটি আপোষে পৌঁছেছে। ২০২৬ সালের জুন পর্যন্ত তিনি অ্যাথলেটিকোতে থাকছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ জন্য অ্যাথলেটিকোকে কোন ট্রান্সফার ফি পরিশোধ করতে হবে না। তবে স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে।
.png)
২৭ বছর বয়সি এই মিডফিল্ডার দ্বিতীয় দফায় স্পেনে ক্যারিয়ার গড়তে যাচ্ছেন। এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভ্যালেন্সিয়ায় কাটিয়েছেন তিনি। এই দল বদল থেকে ভ্যালেন্সিয়াও লাভবান হবে। কারণ উদিনেসের কাছে ডি পলকে তুলে দেয়ার সময় তার বিক্রয় মুল্যের একটি অংশ ক্লাবটিকে পরিশোধের শর্ত জুড়ে দেয়া ছিল।
অ্যাথলেটিকো জানায়, আমাদের ক্লাবে এমন একজন শক্তিশালী মিড ফিল্ডার আসছেন, যিনি বেশ সাবলীল ভাবেই আক্রমণে সামিল হতে পারেন, নিজে গোল করতে পারেন এবং অন্যকে দিয়ে গোল করাতেও পারেন।
এদিকে এক বিবৃতিতে ডি পল বলেন, আমি লা লিগা চ্যাম্পিয়ন দলে যাচ্ছি, এজন্য দারুণ খুশি। আমি জানি সেখানে কি পরিমান দায়িত্ব নিতে হবে। এটি আমার ফুটবল ক্যারিয়ারে দারুন এক পদক্ষেপ।