ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিরি আ শুরুর দিনক্ষণ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৪, ১৫ জুলাই ২০২১
সিরি আ শুরুর দিনক্ষণ চূড়ান্ত
ফাইল ছবি

ইউরোপের সেরা পাঁচ ঘরোয়া ফুটবল লিগের একটি সিরি আ। ইতালির এই টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ আগস্ট শুরু হবে সিরি আর এবারের মৌসুম।

২০২১-২২ মৌসুমের উদ্বোধনী দিনে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে উদিনেজের বিপক্ষে খেলতে নামবে জুভেন্টাস। একই দিনে অন্য ম্যাচে সবশেষ আসরের চ্যাম্পিয়ন ইন্টার মিলানের প্রতিপক্ষ জেনোয়া। এছাড়া এসি মিলান খেলবে সাম্পদোরিয়ার মাঠে।

সিরি আ কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালির শীর্ষ লিগটির শেষ রাউন্ডের ম্যাচ হবে আগামী বছরের ২২ মে।

Advertisement

সিরি আয় জুভেন্টাসের টানা নয় বছরের আধিপত্য ভেঙে গত আসরের শিরোপা জেতে ইন্টার মিলান। দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হতাশায় ঘেরা মৌসুমে দলের প্রাপ্তি ছিল ইতালিয়ান সুপার কাপ ও ইতালিয়ান কাপ জয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!