ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জ্যাক গ্রীলিসকে দলে নিতে চাচ্ছে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৯, ৩১ জুলাই ২০২১
জ্যাক গ্রীলিসকে দলে নিতে চাচ্ছে ম্যানচেস্টার সিটি
জ্যাক গ্রীলিশ

ইংলিশ ক্লাব রেকর্ড ১০০ মিলিয়ন পাউন্ডে এ্যাস্টন ভিলার অধিনায়ক জ্যাক গ্রীলিশকে দলে ভেড়াতে চাচ্ছে ম্যানচেস্টার সিটি।

সিটি ম্যানেজার পেপ গার্দিওলা আগমী মৌসুমকে সামনে রেখে যে কয়জন খেলোয়াড়কে টার্গেট করেছেন তার মধ্যে ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার অন্যতম। 

এর মধ্যেই প্রিমিয়ার লিগের দুই ক্লাবের মধ্যে আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে। আগামী সপ্তাহে প্রাক মৌসুম অনুশীলনে এ্যাস্টন ভিলা ফেরার আগেই গ্রীলিশের ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় সিটি।

Advertisement

গার্দিওলা বিশ্বাস করেন সিটির আক্রমনভাগ ও একইসঙ্গে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্নে গ্রীলিস দলের মধ্যে বাড়তি বৈচিত্র্য যোগ করবে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথমবারের মত খেলতে নেমেও চেলসির কাছে পরাজিত হয়ে স্বপ্নভঙ্গ হয় সিটিজেনদের।

২০১৬ সালে জুভেন্টাস থেকে ৮৯ মিলিয়ন পাউন্ডে পল পগবাকে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড, যা এ পর্যন্ত কোন ইংলিশ ক্লাবে সর্বোচ্চ চুক্তি ছিল। ১০০ মিলিয়ন পাউন্ডে গ্রীলিশকে দলে ভিড়িয়ে এখন সিটি সেই রেকর্ডকে ছাড়িয়ে যেতে চায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!