ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিরিজ থেকেই ছিটকে গেলেন ব্রড, অ্যান্ডারসনকে নিয়েও অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৭, ১২ আগস্ট ২০২১
সিরিজ থেকেই ছিটকে গেলেন ব্রড, অ্যান্ডারসনকে নিয়েও অনিশ্চয়তা
স্টুয়ার্ট ব্রড

ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শেষ হয়েছিল ড্রতে। শেষদিনের পুরোটাই ভাসিয়ে নিয়ে যায় বৃষ্টি। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে খেলতে পারছেন না ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন ব্রড। বুধবার অনুশীলনের সময় পা পিছলে পড়ে গিয়েছিলেন এই ফাস্ট বোলার। পরে এমআরআই করে জানা যায়, মাংসপেশিতে চোট পেয়েছেন তিনি।

এই কারণে পুরো সিরিজে খেলতে পারবেন না ব্রড। এমতাবস্থায় তার বদলে সাকিব মাহমুদকে নেয়া হয়েছে। এদিকে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে অনিশ্চিত আরেক অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনও। হঠাৎ করে পিঠে ব্যথা অনুভব করায় অনুশীলন করেননি তিনি। 

Advertisement

সিরিজ শুরুর আগে মানসিক স্বাস্থ্যের কথা বলে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে যান অলরাউন্ডার বেন স্টোকস। আগে থেকে নেই জোফরা আর্চারও। ব্রডের অনুপুস্থিতিতে দ্বিতীয় ম্যাচের একাদশে ফিরতে পারেন মার্ক উড। এছাড়া খেলতে পারেন মঈন আলী। অ্যান্ডারসনও যদি না খেলেন, সেক্ষেত্রে সাকিব মাহমুদের অভিষেক হতে পারে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!