ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেভাবে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১১, ২৬ আগস্ট ২০২১
যেভাবে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
ফাইল ছবি

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই সিরিজ উভয় দেশেই সম্প্রচার করা হবে। দেখা যাবে টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও।

আগামী ১ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে। ম্যাচগুলো শুরু হবে বিকাল ৪টা থেকে।

বাংলাদেশের দুটি টিভি চ্যানেল, টি-স্পোর্টস ও গাজী টিভিতে (জি টিভি) এই সিরিজের ম্যাচগুলো সরাসরি উপভোগ করা যাবে। এছাড়া টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেল ও র‍্যাবিটহোলেও দেখা যাবে খেলা।

Advertisement

আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়ার কোনো মিডিয়া সিরিজটি সম্প্রচার করেনি। সিরিজে নাকানিচুবানি খাওয়ার পরে অবশ্য তারা বেশ সমালোচিত হয়েছিলেন। 

তবে নিউজিল্যান্ড আর সেই ভুল করেনি। তাদের দেশে সরাসরিই বাংলাদেশ সিরিজের ম্যাচগুলো দেখা যাবে। নিউজিল্যান্ড এই সিরিজ দেখাবে কেবল স্পার্ক স্পোর্টস।

বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব।

নিউজিল্যান্ড স্কোয়াড:  টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!