ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৫, ৩ সেপ্টেম্বর ২০২১
যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড
ফাইল ছবি

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে খেলতে নামছে টাইগাররা। অন্যদিকে সমতা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবে কিউইরা।

এ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। 

এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ড দলে আছে দুটি পরিবর্তন। আজ কিউইদের হয়ে অভিষেক হচ্ছে বেন সিয়ার্সের। এছাড়া সুযোগ পেয়েছেন হামিশ বেনেট। 

Advertisement

আগামী ১৭ অক্টোবর আসন্ন টি-২০ বিশ্বকাপের পর্দা উঠবে। শুরুর দিনই মাঠে নামবে টাইগাররা, প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপের আগে এখন পর্যন্ত কুড়ি ওভারের ফরম্যাটে নিজেদের শেষ ১০ ম্যাচের ৭টিতে জিতেছে বাংলাদেশ। এবার বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ধরে রাখার মিশনে নামছে টাইগাররা। এজন্য নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও জয়ে চোখ স্বাগতিকদের। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম, হেনরি নিকোলস, কোল ম্যাককনি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!