এতদিন দেশের মাটিতে সর্বোচ্চ ৯৪টি টেস্ট খেলার রেকর্ডের মালিক ছিলেন টেন্ডুলকার। অবশ্য অবসর নেয়ার আগে মোট ২০০টি টেস্ট খেলেছেন ভারতীয় এ আইকন।
ভারতের বিপক্ষে ওভাল টেস্ট খেলতে নেমে টেন্ডুলকারকে ছাপিয়ে যান অ্যান্ডারসন। দেশের মাটিতে ৯৫তম টেস্ট খেলতে নেমেছেন তিনি।
.png)
এই রেকর্ডের তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং। দেশের মাটিতে ৯২টি টেস্ট খেলেছেন তিনি।
এছাড়া দেশের মাটিতে ৮৯টি টেস্ট খেলার নজির আছে দুই সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক ও অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহর।