এ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।
সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ দল অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নেমেছে। তবে বাঁচা-মরার লড়াইয়ে নিউজিল্যান্ড দলে এসেছে তিনটি পরিবর্তন।
.png)
ওপেনার টম ব্লান্ডেলের জায়গায় ফিরতে পারেন ফিন অ্যালেন। এছাড়া আগের ম্যাচে অভিষেকের স্বাদ পাওয়া পেসার বেন সিয়ার্স বল হাতে একেবারেই সুবিধা করতে পারেননি। তার পরিবর্তে দেখা যেতে পারে ম্যাট হেনরিকে।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড: রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাককনি, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও স্কট কুগেলিন।