১০ জনের সংক্ষিপ্ত তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে রয়েছেন সর্বোচ্চ চারজন। এছাড়া স্প্যানিশ লা লিগা থেকে দুই, ফ্রেঞ্চ লিগ ওয়ান থেকে দুই, ইতালিয়ান সিরি আ থেকে এক ও জার্মান বুন্দেসলিগা থেকে একজন গোলরক্ষক এই তালিকায় আছেন।
একমাত্র ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই থেকে রয়েছেন দুজন গোলরক্ষক। তারা হলেন কেইলর নাভাস ও জিয়ানলুইজি দোনারুম্মা। তবে দোনারুম্মা মূলত এসি মিলান ও ইতালি জাতীয় দলের হয়ে উজ্জ্বল পারফরম্যান্সের কারণে এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় সুযোগ পেয়েছেন।
.png)
ইংলিশ ক্লাব লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকারের এ তালিকায় জায়গা হয়নি। ব্রাজিলের আরেক গোলরক্ষক এডারসন মোরায়েস পুরস্কার জেতার দৌড়ে রয়েছেন।
গত দুই বছরে অ্যাস্টন ভিলা ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই তালিকায় নাম তুলে নিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। তার পুরস্কার জেতার সম্ভাবনা অনেকটাই কম। তবে ক্রমাগত উন্নতির ছাপ রেখে নিজেকে সেরা দশে এনেছে মার্টিনেজ।
লেভ ইয়াসিন পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা:
জিয়ানলুইজি দোনারুম্মা (প্যারিস সেইন্ট জার্মেইন/ইতালি), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি/ব্রাজিল), ক্যাস্পার স্মাইকেল (লিস্টার সিটি/ব্রাজিল), এডুয়ার্ড মেন্ডি (চেলসি/সেনেগাল), থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), কেইলর নাভাস (প্যারিস সেইন্ট জার্মেইন/কোস্টারিকা), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা/আর্জেন্টিনা), ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ/জার্মানি), ইয়ান অবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ/স্লোভেনিয়া) ও সামিন হ্যান্ডানোভিচ (ইন্টার মিলান)।