ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথমবার পুরুষদের টি-২০ বিশ্বকাপে ডিআরএস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ১০ অক্টোবর ২০২১
প্রথমবার পুরুষদের টি-২০ বিশ্বকাপে ডিআরএস
ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)

ক্রিকেটের আধুনিকতম সংস্করণে পুরুষদের টি-২০তে এতদিন ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। তবে প্রথমবারের মতো পুরুষদের আসন্ন টি-২০ বিশ্বকাপে ডিআরএস প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। 

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রতিটি দল চাইলে ইনিংসে দুইটি করে রিভিউ নিতে পারবে। 

গত জুলাইয়ে ইনিংস প্রতি দুইটি রিভিউ নিতে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। মূলত করোনাভাইরাসের কারণে বিশ্বকাপে অভিজ্ঞ আম্পায়ারদের অনুপুস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেয় তারা। 

Advertisement

যদিও এই বিশ্বকাপে অভিজ্ঞ আম্পায়াররাই দায়িত্ব পালন করবেন, তবুও এক রিভিউতে ফেরেনি আইসিসি। এছাড়া আরও একটি নতুন নিয়ম এনেছে আইসিসি। এতদিন পাঁচ ওভার খেলা হলেই কোনো ম্যাচের ফল আসতো। 

এই নিয়ম থাকবে বিশ্বকাপের গ্রুপ পর্বেও। কিন্তু সেমিফাইনালে ও ফাইনালে বদলে যাবে সেটি। অন্তত ১০ ওভার খেলা না হলে পরিত্যক্ত ঘোষণা করা হবে ম্যাচটি। 

পুরুষদের টি-২০ বিশ্বকাপে ডিআরএস প্রথম হলেও ২০১৮ সালে নারীদের টি-২০ বিশ্বকাপে ছিল রিভিউ সিস্টেম। তাদের ২০২০ সালের বিশ্বকাপেও বহাল ছিল এই নিয়ম। 

অন্যদিকে পুরুষদের টি-২০ বিশ্বকাপ সর্বশেষ হয়েছিল ২০১৬ সালে। তখন টি-২০তে ডিআরএসের ব্যবহার শুরু হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!