তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ইতালিকে এগিয়ে নেন বারেল্লা। এরপ ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন বেরার্দি। ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করে বেলজিয়াম। তবে সেটা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
.png)
বাকি সময়ে আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালি। এর মাধ্যমে সেমিফাইনালে হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লাগিয়েছে তারা।