সোমবার রাজধানীর এক হোটেলে মেয়র কাপের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পাশাপাশি লোগো উন্মোচন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
ফুটবল, ক্রিকেট ও ভলিবল তিনটি ডিসিপ্লিনে হবে এবারের মেয়র কাপ। ১৫ নভেম্বর শুরু হবে মাঠ ও কোর্টের খেলা।
.png)
উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ড ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের দল অংশ নেবে টুর্নামেন্টে। ৫৪ জন কাউন্সিলর ও ১৮ নারী জন কাউন্সিলরের তত্ত্বাবধানে তিনটি ইভেন্টের দলগুলো গঠিত হবে।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়জ খালেদ মাসুদ পাইলট ক্রিকেট ইভেন্টে, সাবেক তারকা ফুটবলার শেখ আসলাম ফুটবলে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বাবুল ভলিবল ইভেন্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকবেন।
মেয়র কাপের প্রচারণায় অংশ নেবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, আকরাম খান, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ভলিবল খেলোয়াড় হরষিত বিশ্বাস, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্নিমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।