ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন রানে অল আউট উইন্ডিজ

টি-২০ বিশ্বকাপ, ২০২১
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১৪, ২৩ অক্টোবর ২০২১
বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন রানে অল আউট উইন্ডিজ
ছবি: আইসিসি

জমে উঠেছে টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর। সুপার টুয়েলভ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে ইংলিশ বোলারদের তোপে অল্পেই গুটিয়ে গেছে ক্যারিবীয়রা।

১৪.২ ওভারে অল আউট হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ মাত্র ৫৫ রান। টি-২০ বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় ও টেস্ট খেলুড়ে দেশগুলোর মাঝে এটাই সর্বনিম্ন স্কোর।

চলতি বিশ্বকাপেই গতকাল রাতে নেদারল্যান্ডসকে ৪৪ রানে অল আউট করেছিল শ্রীলংকা। পরের রাতেই লজ্জার মুখে পড়লো ক্যারিবীয়রা। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপে সবচেয়ে কম ৩৯ রানে অল আউট হয়েছে নেদারল্যান্ডস। ২০১৪ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে এই লজ্জার মুখে পড়েছিল তারা।

Advertisement

দুবাই ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। ক্যারিবীয়দের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লেন্ডল সিমন্স ও এভিন লুইস। একদম শুরু থেকেই উইকেট হারাতে থাকে উইন্ডিজ। সিমন্স ৩ ও লুইস ৬ রানে আউট হন।

দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেছেন ক্রিস গেইল। আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেনি। আদিল রশিদ একাই নেন ৪ উইকেট।এছাড়া মঈন আলি ও টাইমাল মিলস দুটি এবং ক্রিস ওকস ও ক্রিস জর্ডানের শিকার একটি করে উইকেট। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!