ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ১০ নভেম্বর ২০২১
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন রোনালদো!
ক্রিস্টিয়ানো রোনালদো

ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে চলতি মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের পুরনো ক্লাবে যোগ দিয়েও হয়তো তৃপ্তি খুঁজে পাচ্ছেন না সিআর সেভেন। এমতাবস্থায় গুঞ্জন উঠেছে, আগামী মৌসুমেই ক্লাব ছাড়তে পারেন তিনি!

যেখানেই যান, সবসময় সাফল্য পেতে মুখিয়ে থাকেন রোনালদো। নিজের ক্যারিয়ারে তিনি জিতেছেন ইউসিএলের হ্যাটট্রিক শিরোপা। ব্যক্তিগত ঝুলিতে তো রয়েছে অসংখ্য পুরস্কারের ছড়াছড়ি।

সেই রোনালদোই রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে আর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি। সাফল্যের খোঁজেই এবার জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। কিন্তু রেড ডেভিলের ডেরায় ফেরাটা হয়তো ভুল মনে হতে পারে রোনালদোর।

Advertisement

নিজের সাবেক ক্লাবে সফলতার আশা নিয়েই এসেছিলেন রন। কিন্তু এখনও পর্যন্ত ইউনাইটেডের যে অবস্থা তাতে আশ্বস্ত হতে পারছেন না তিনি। এরই মধ্যে ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, রোনালদো নাকি দল ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যদি ম্যানচেস্টার ইউনাইটেড আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে না পারে তাহলেই এমনটা করতে পারেন তিনি।

চলতি মৌসুমে ইউনাইটেডের অবস্থা ভালো নেই। লিভারপুল, চেলসি ও ম্যানসিটির দাপটের মধ্যে ওয়েস্ট হ্যাম এবার হয়ে উঠেছে জায়ান্ট কিলার। ঘুরে দাঁড়িয়েছে আর্সেনালও। এমন অবস্থায় তাদের শীর্ষ চারে থাকাটা বেশ কঠিনই।

আর শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে না পারলে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি অংশ নেয়ারও সুযোগ পাবে না ইউনাইটেড। ঠিক তখনই দলছুট হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে রোনালদোর!

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!