ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইতালিকে রুখে দিল সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৪, ১৩ নভেম্বর ২০২১
ইতালিকে রুখে দিল সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাছাইপর্বের বাঁধা পেরুনোর অপেক্ষা আরো বাড়লো ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ইতালির। উভয় দলই ৭ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট করে নিয়ে গ্রুপ-সি’র শীর্ষ দুটি স্থানে রয়েছে। হাতে রয়েছে আর মাত্র একটি ম্যাচ। 

স্তাদিও অলিম্পিকোতে ৯০ মিনিটে জর্জিনহোর পেনাল্টি মিসের মাসুল দিতে হয়েছে আজ্জুরিদের। মৌসুমের শুরু থেকে এ নিয়ে ক্লাব ও দেশের হয়ে ৬টি স্পট কিকের সুযোগ নষ্ট করলেন চেলসির এই মিডফিল্ডার।

ম্যাচ শেষে ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি বলেছেন, সে যদি শ্যুট করতে চায় তবে তাকে পেনাল্টি মারার সুযোগ দেয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল। সিলভান উইল্ডমারের দুর্দান্ত শটে ম্যাচের ১১ মিনিটে এগিয়ে গিয়েছিল সফরকারীরা।

Advertisement

বিরতির ৯ মিনিট আগে সেট পিস থেকে গিওভান্নি ডি লোরেঞ্জোর হেডে সমতায় ফিরে আজ্জুরিরা। ৯০ মিনিটে উলিসেস গার্সিয়ার বিপক্ষে পেনাল্টি আদায় করেন ডোমেনিকো বেরারডি। ভিএআর রিভিউ স্পট কিকের নির্দেশ দিলেও সিদ্ধান্তটি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।

সেপ্টেম্বরে দু’দলের গোলশুন্য ড্র হবার ম্যাচটিতেও জর্জিনহো পেনাল্টি মিস করেছিলেন। রোববার শেষ ম্যাচে নর্দান আয়ারল্যান্ড সফরে যাবে ইতালি। 

অন্যদিকে বুলগেরিয়াকে আতিথ্য দিবে সুইসরা। শেষ ম্যাচে আগে সুইসদের থেকে দুই গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ইতালি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!