ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাঠে আর না ফেরার বিষয়টি অস্বীকার করলেন অ্যাগুয়েরো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ১৩ নভেম্বর ২০২১
মাঠে আর না ফেরার বিষয়টি অস্বীকার করলেন অ্যাগুয়েরো
সার্জিও অ্যাগুয়েরো

অসুস্থতার কারণে খেলোয়াড়ি জীবন শেষের পথে, এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো বলেছেন, আগামী তিন মাসের মধ্যে তিনি মাঠে ফেরার আশা করছেন।

বার্সেলোনার হয়ে আলাভেসের বিপক্ষে লা লিগায় খেলতে গিয়ে বুকে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন এই স্ট্রাইকার। এরপর পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়েছিল, অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যায় ভুগছেন অ্যাগুয়েরো।

স্প্যানিশ রেডিও চ্যানেল কাতালুনিয়া রাদিও জানিয়েছিল অ্যাগুয়েরোর আর ফুটবলে ফেরা নাও হতে পারে।

Advertisement

ম্যানচেস্টার সিটির সাবেক এই তারকা এই খবরকে উড়িয়ে দিয়ে টুইটারে লিখেছেন, ‘আমি সবসময়ই ইতিবাচক। আমাকে নিয়ে বিভিন্ন ভাবে গুঞ্জন ছড়ানো হচ্ছে। কিন্তু আমি ক্লাব চিকিৎসকের মতামত অনুসরণ করছি। দেখা যাক ৯০ দিনের মধ্যে কি হয়’।

জুলাইয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা শিরোপা জয়ে সহযোগিতা করার পর অ্যাগুয়েরো ম্যানচেস্টার সিটি ছেড়ে স্পেনে পাড়ি জমান। সিটির হয়ে তিনি সব ধরনের প্রতিযোগিতায় সর্বোচ্চ ২৬০ গোলের রেকর্ড গড়েছেন। 

প্রিমিয়ার লিগের ইতিহাসে একটি ক্লাবের হয়ে ২৭৫ ম্যাচে করেছেন সর্বোচ্চ ১৮৪ গোল।

বার্সেলোনায় আসার আগে অ্যাগুয়েরো কোভিডে আক্রান্ত হয়েছিলেন। লি লিগায় ধুকতে থাকা বার্সেলোনার হয়ে এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে মাত্র এক গোল করেছেন অ্যাগুয়েরো।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!