ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

কাতার বিশ্বকাপের টিকিট কাটল স্পেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৯, ১৫ নভেম্বর ২০২১
কাতার বিশ্বকাপের টিকিট কাটল স্পেন
স্পেন দল

কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে রোববার সুইডেনের মুখোমুখি হয়েছিল স্পেন। এ ম্যাচে নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও ছিল না স্প্যানিশরা। তবে শেষ দিকে লক্ষ্যভেদ করে কাতার বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে দলটি।

সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে গতকাল রাতে ৫২ হাজার দর্শকের সামনে বাছাইপর্বের শেষ রাউন্ডে ১-০ গোলে জিতেছে স্পেন। শেষ দিকে ব্যবধান গড়া একমাত্র গোলটি করেন আলভারো মোরাতা।

‘বি’ গ্রুপের আট রাউন্ড শেষে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে কাতারের টিকিট কাটল স্প্যানিশরা। অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে অপেক্ষায় রইল সুইডেন। এখন তাদের পেরোতে হবে প্লে-অফের কঠিন বৈতরণী।

ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট পাবে। ১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে আরো তিনটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!