ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৬, ১৫ নভেম্বর ২০২১
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তৃতীয় ও শেষ ওয়ানডেতেও দাপুটে জয় পেয়েছে টাইগ্রেসরা। স্বাগতিকদের মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের জয় পেয়েছে নিগার সুলতানার দল।

বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। এই ম্যাচে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ম্যারি-আন্নে মুসন্দার দল। ২৭.২ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। 

এই ম্যাচে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন কেবল শারনে মায়ার্স। ৬১ বলে গড়া তার ৩৯ রানের ইনিংস দলকে আরো অল্প রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে। জিম্বাবুয়ের ছয়জন ব্যাটার কোনো রানই করতে পারেননি।

Advertisement

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার একাই পাঁচটি উইকেট শিকার করেন। এছাড়া রুমানা আহমেদ ও অভিষিক্ত ফারিহা তৃষ্ণা দুটি করে উইকেট পান।

রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। মুর্শিদা খাতুন ৪৮ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া নিগার ১২ ও নুজহাত তাসনিয়া ১০ রান করেন। এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাঘিনীরা।

সংক্ষিপ্ত স্কোর

টস: জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে: ৭২/১০ (২৭.২ ওভার)
মায়ার্স ৩৯, অ্যাশলে ৯
নাহিদা ২১/৫, রুমানা ৭/২, তৃষ্ণা ১৭/২

বাংলাদেশ: ৭৪/৩ (১৮.২ ওভার)
মুর্শিদা ৩৯*, নিগার ১২
ইশথার ১২/১

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
সিরিজ: বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয়ী।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!