ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইতালির বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৫, ১৬ নভেম্বর ২০২১
ইতালির বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা
ইতালি দল

কাতার বিশ্বকাপের বাছাইপর্বে সার্বিয়ার কাছে হেরেছে পর্তুগাল। এতে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের মূলপর্বে খেলা হুমকির মুখে পড়েছে। এবার একই পথে হেঁটেছে ইউরোপের আরেক পরাশক্তি ইতালি। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালিরও প্লে অফ খেলতে হবে।

সোমবার রাতে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইতালির জিততেই হতো। তবে আজ্জুরিদের ড্র করলেও হতো, যদি সুইজারল্যান্ড অন্য ম্যাচে জয় না পেত। কিন্তু হয়েছে উল্টোটা। ইতালি করেছে ড্র আর সুইজারল্যান্ড পেয়েছে বড় জয়।

নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে কোনো গোলই করতে পারেনি ইতালি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। অন্যদিকে বুলগেরিয়ার বিপক্ষে গোল উৎসব করেছে সুইজারল্যান্ড। ৪-০ গোলে জয় পেয়েছে তারা। আর তাতেই উলটপালট হয়ে গেছে পয়েন্ট টেবিল।

Advertisement

৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে সুইজারল্যান্ড। সমান ম্যাচে ইতালির পয়েন্ট দাড়ায় ১৬। ফলে সুইজারল্যান্ডের কাতার বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে ইতালিকে এখন প্লে অফের কঠিন পরীক্ষা দিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!