ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রেস্তোরাঁ খুললেন কোহলি, সমকামীরা নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৮, ১৬ নভেম্বর ২০২১
রেস্তোরাঁ খুললেন কোহলি, সমকামীরা নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের খেলার পাশাপাশি অন্য ব্যবসা করার চল অনেক আগে থেকেই চলে আসছে। অনেক ক্রিকেটারই রেস্তোরাঁ ব্যবসা করেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তার রেস্তোরাঁর বিশেষত্ব, এখানে সমকামীদের প্রবেশ নিষিদ্ধ।

কোহলির রেস্তোরাঁর নাম ‘ওয়ান৮ কমিউন’। একদম শুরু থেকেই তার সেই রেস্তোরাঁয় সমকামীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকা।

এরই মধ্যে এ নিয়ে সমকামীদের সমর্থক সংগঠন ‘ইয়েস উই এক্সজিস্ট’ তীব্র প্রতিবাদ জানিয়েছে। ওই সংগঠনটি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছে, কোহলির রেস্তোরাঁয় সমকামী যুগল ও নারীদের ঢুকতে দেওয়া হয় না।

Advertisement

কৌশাল নামের এক সমকামী টুইটবার্তায় বলেন, রেস্তোরাঁয় এমন নিষেধাজ্ঞা নতুন ভারতের জন্য গ্রহণযোগ্য নয়। কোহলির এমন লিঙ্গ বৈষম্যমূলক আচরণে সমকামীরা ব্যথিত হয়েছে। আমরা আশা করি আমাদের মাঝে ভুল বোঝাবুঝি দূর করবেন তিনি।

এ বিষয়ে রেস্তোরাঁর কর্মী অমিত জোশী বলেন, ‘কোনো পুরুষ একা এলে তাকে আমরা ঢুকতে দিই না। নারীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এ নিয়ম চালু করা হয়েছে। যদি ছেলেমেয়েদের দল আসে, তাতে কোনো সমস্যা নেই। তবে লিঙ্গের ভিত্তিতে কোনো নিষেধাজ্ঞা নেই এখানে।’

রেস্তোরাঁটির দিল্লি শাখার কর্মী নীহারিকা কুরার জানান, ‘তাদের রেস্তোরাঁয় ছেলেরা ঢুকতেই পারে। আমরা কোনো অতিথিকে না বলতে পারি না। কিন্তু যখন রেস্তোরাঁ ভর্তি থাকে, শুধু তখনই একা আসা পুরুষদের ফিরিয়ে দিতে হয়। কিংবা কেউ ছোট প্যান্ট পরে এলে তাকেও ঢুকতে দেওয়া হয় না।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!