শনিবার খেলা ম্যাচটি ছিল চলতি বছরে আফিফের ২৬তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে। নতুন রেকর্ড গড়ার পথে তিনি পেছনে ফেলেছেন নেদারল্যান্ডসের ব্যাটার পিটার সিলারকে। ২০১৯ সালে ২৫ ম্যাচ খেলেছিলেন তিনি।
এই বছরে মাত্র এক ম্যাচ কম খেলে আফিফের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনজন। তারা হলেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ ও নাইম শেখ এবং পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। প্রত্যেকেই চলতি বছর ২৫টি ম্যাচ খেলেছেন।
.png)
বাংলাদেশের এই বছর আর কোন টি-২০ সিরিজ নেই। সেক্ষেত্রে পাকিস্তান কোন টি-২০ সিরিজ খেললে শীর্ষে ওঠার সুযোগ পাবেন রিজওয়ান।
চলতি বছরে ২৬ ম্যাচে ৩৭০ রান করেছেন আফিফ। তার গড় ১৮.৫০, স্ট্রাইক রেট ১১৭.৪৩। আরেক বাংলাদেশি মাহমুদউল্লাহ রিয়াদের ২৫ ম্যাচে রান সংখ্যা ৪৮৩। নাইম শেখ করেছেন ৫২৮ রান। যা এক ক্যালেন্ডার ইয়ারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড।
অন্যদিকে মোহাম্মদ রিজওয়ান ২৫ ম্যাচে করেছেন ১০৮৩ রান। ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ১ হাজার রানের রেকর্ড গড়েন তিনি।