[ খেলা ]
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হকি কোচ গোবিনাথন
ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি
ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির জন্য মাহবুব হারুনকে জাতীয় দলের কোচ মনোনীত করেছিল ফেডারেশন। কিন্তু শারীরিক অসুস্থার কারণে দেশসেরা এই কোচ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় জাতীয় দলের সাবেক কোচ মালয়েশিয়ার ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তিকে এই টুর্নামেন্টের কোচের দায়িত্ব দেয়া হচ্ছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, গোবিনাথনই কোচ হচ্ছেন। আমাদের সভাপতি মহোদয় বিকেএসপির মহাপরিচালকের সঙ্গে কথা বলে গোবিনাথনকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ গোবিনাথন আমাদের দেশেই আছেন।
জাতীয় দলের সাবেক এই কোচ এখন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের হকির উপদেষ্টা কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
ক্যাম্প সম্পর্কে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, দুই তিন দিনের মধ্যেই সিলেকশন কমিটি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড দেবে। লিগ শেষে দল চলে যাবে বিকেএসপি। সেখানেই আবাসিক ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। টুর্নামেন্টের পূর্ব পর্যন্ত দল বিকেএসপিতেই অনুশীলন করবে।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!