ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথম টেস্ট খেলতে পারবেন না সাকিব: বাশার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৬, ২৩ নভেম্বর ২০২১
প্রথম টেস্ট খেলতে পারবেন না সাকিব: বাশার
সাকিব আল হাসান

বাংলাদেশ দলের সঙ্গে চট্টগ্রাম যাননি সাকিব আল হাসান। মঙ্গলবার বিকেলে টেস্ট দলের সদস্যরা একটি চার্টার্ড ফ্লাইটে চট্টগ্রাম যান। কিন্তু খেলার জন্য ফিট না হওয়ায় বন্দরনগরীতে যাননি এ অলরাউন্ডার।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, সাকিব দলের সঙ্গে চট্টগ্রাম আসেনি। প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে না।

এর আগে গতকাল রাতে সাকিবকে ফিট ধরে নিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবকে পর্যবেক্ষণ করার পর দেখা যায় তিনি এখনো ফিট নন। 

Advertisement

দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, দলে অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। মুমিনুল, সাকিব, তাইজুল ও মিরাজ রয়েছে। প্রত্যেকেই আমাদের মূল ক্রিকেটার। আমাদের সাকিবকে নিয়ে একটু সংশয় আছে। ফিটনেস পরীক্ষা করে তাকে দেখা হবে।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে রোববার দিবাগত রাতে দেশে ফেরেন সাকিব। বিশ্বকাপের মাঝপথে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। দুবাই থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান। সেখানে চলে তার পুববার্সন প্রক্রিয়া।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু ২৬ নভেম্বর। আর ৪ ডিসেম্বর ঢাকায় হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সাকিবকে এখন অপেক্ষা করতে হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!