বর্তমানে রুশ ক্লাব লোকোমোটিভ মস্কোর স্পোর্টস এন্ড ডেভেলেপমেন্ট এর প্রধান হিসেবে দায়িত্বরত ৬৩ বছর বয়সি ওই জার্মান কোচকেই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বাছাই করেছে প্রিমিয়ার লিগের জায়ান্টরা।
এর আগে সুলশারের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছেন মাইকেল ক্যারিক। ম্যাচে ভিয়ারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে রেড ডেভিলসরা।
.png)
তবে ইউনাইটেড চায় আরো অভিজ্ঞ কাউকে। যার অধীনে অন্তত চলতি মৌসুম শেষ করতে পারে তারা। চলতি মৌসুম শেষ হবার পর স্থায়ী কোচ নিয়োগ দিতে চায় ক্লাবটি। এই দায়িত্বের জন্য জোড়ালো ভাবে শুনা যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর নাম।
দ্যা অ্যাথলেটিক এর রিপোর্টে বলা হয়েছে, আরবি লিপজিগের সাবেক কোচ রাঙ্গনিক এর সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছে ইউনাইটেড। তবে লোকোমোটিভ রাজি হলে তবেই কেবল এই চুক্তিটি করা সম্ভব হবে। তবে ওয়ার্ক পারমিট বিষয়ে চুক্তি হলেও চেলসির বিপক্ষে সপ্তাহের শেষ ম্যাচে দায়িত্ব পালন করতে পারবেন না তিনি।