ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বড়দিনের বিরতি পর্যন্ত মাঠের বাইরে চিয়েসা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫১, ২৯ নভেম্বর ২০২১
বড়দিনের বিরতি পর্যন্ত মাঠের বাইরে চিয়েসা
ফেডেরিকো চিয়েসা

থাইয়ের ইনজুরির কারনে সিরি আ লিগে বড়দিনের বিরতি পর্যন্ত মাঠের বাইরে চলে গেছেন জুভেন্টাস ফরোয়ার্ড ফেডেরিকো চিয়েসা। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

আটালান্টার বিপক্ষে সিরি আ লিগে ঘরের মাঠে ১-০ গোলে পরাজয়ের ম্যাচটি প্রথমার্ধের পর আর মাঠে নামতে পারেননি চিয়েসা। এক বিবৃতিতে জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে বাম থাইয়ের পেশীর ইনজুরিতে পড়েছেন ইতালিয়ান এই ফরোয়ার্ড।

ধারণা করা হচ্ছে বড়দিনের বিরতি শেষে চিয়েসা আবারো দলে ফিরতে পারবেন। আগামী ২২ ডিসেম্বর সিরি আ লিগের এ বছরের শেষ রাউন্ড অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি পর্যন্ত বড়দিন ও নতুন বছরের জন্য বন্ধ থাকবে লিগ।

শনিবারের হারের পর জুভেন্টাস বর্তমানে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে। চতুর্থ স্থানে থাকা আটালান্টার থেকে তাদের পয়েন্টের ব্যবধান ৭।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!