[ খেলা ]
টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক মুশফিক
মুশফিকুর রহিম
ওপেনার তামিম ইকবালকে টপকে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক এখন মুশফিকুর রহিম।
চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৯১ রান ও দ্বিতীয় ইনিংসে ১৬ রান করেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে আজ ১৬ রানের ইনিংস খেলার পথে টেস্টে বাংলাদেশের পক্ষে সবোর্চ্চ রানের মালিক হন মুশি।
৭৬ টেস্টের ১৪০ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরিতে এখন ৪৮০৩ রান আছে মুশফিকের। ৬৪ টেস্টের ১২৩ ইনিংসে ৯টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরিতে তামিমের রান ৪৭৮৮।
.png)
তৃতীয়স্থানে আছে সাকিব আল হাসান। ৫৮ টেস্টের ১০৭ ইনিংসে ৫টি সেঞ্চুরি ও ২৫টি হাফ সেঞ্চুরিতে ৩৯৩৩ রান করেছেন সাকিব।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!