ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলে রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৬, ৩০ নভেম্বর ২০২১
আইপিএলে রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ
ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসর অনুষ্ঠিত হবে ১০ দলে। নতুন মৌসুমকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ১৫তম আসরের আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা নিলাম। যেখানে প্রায় নতুন করে সবাইকে দল সাজাতে হবে।

নিয়ম অনুযায়ী আগের আসর থেকে সর্বোচ্চ চার জন করে ক্রিকেটার ধরে রাখা তথা রিটেইন করার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আইপিএল কর্তৃপক্ষ নিয়ম বেঁধে দিয়েছে, আজকের (৩০ নভেম্বর) ভেতর ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে কোন দল কাকে ধরে রাখছে সেটা নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। এবার চমক দিয়েছে পাঞ্জাব কিংস। ফ্র্যাঞ্চাইজিটি নাকি আসন্ন আসরের জন্য কাউকে ধরে রাখছে না।

Advertisement

এবারের নিলামের জন্য প্রতিটি ফ্রাঞ্চাইজিকে ৯০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সর্বাধিক চারজন খেলোয়াড়কেই রিটেন করলে কোন ফ্রাঞ্চাইজিকে প্রথমজনকে ১৬ কোটি, দ্বিতীয়জনকে ১২ কোটি, তৃতীয়জন আট ও চতুর্থজনকে ছয় কোটি টাকা দিতে হবে।

তিনজনকে রিটেইন করলে প্রথম জনকে ১৫ কোটি, দ্বিতীয়কে ১১ ও তৃতীয়কে সাত কোটি টাকা দিতে হবে। একজন বা দুইজন খেলোয়াড় রিটেইন করতে চাইলে প্রথম ক্রিকেটারের জন্য বেতন একই ১৪ কোটি টাকা। কোনো ফ্র্যাঞ্চাইজি দুইজনকে রিটেইন করতে হলে তাকে ১০ কোটি টাকা দিতে হবে।

আটটি ফ্রাঞ্চাইজি নিজেদের রিটেইন করা ক্রিকেটারদের তালিকা দিয়ে দিলে তারপর ১ ডিসেম্বর থেকে বাকি দুই নতুন দল নিজেদের অবশিষ্টদের মধ্যে থেকে নিজেদের পছন্দের তিন ক্রিকেটারকে নিলামের আগেই দলে নিয়ে নেয়ার সুযোগ পাবে।

একনজরে দেখে নিন কোন দল কাকে রিটেইন করলো:

চেন্নাই সুপার কিংস:
রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, মঈন আলি

কলকাতা নাইট রাইডার্স:
সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার

দিল্লি ক্যাপিটালস:
রিশাভ পান্ট, পৃথ্বী শ, অক্ষর প্যাটেল, অ্যানরিচ নর্টজে

মুম্বাই ইন্ডিয়ান্স:
রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু:
বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল

সানরাইজার্স হায়দ্রাবাদ:
কেন উইলিয়ামসন

রাজস্থান রয়্যালস:
সঞ্জু স্যামসন

পাঞ্জাব কিংস:
সবাইকে ছেড়ে দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!