আইপিএলের সবশেষ মৌসুমে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে লোকেশ রাহুল ও রশিদ খান। দুজনেই আগামী মৌসুমে পুরনো দলের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেননি। আর্থিক কারণে সরে দাঁড়াচ্ছেন রশিদ। আর রাহুলের ব্যাপারটা অজানা।
নিয়ম অনুযায়ী লোকেশ রাহুল ও রশিদ খান এখন পর্যন্ত পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আছেন। কিন্তু চুক্তি থাকাকালীন এই দুজন আগামী মৌসুমের জন্য লখনৌ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করেছেন। যা বিসিসিআইয়ের নিয়ম বিরুদ্ধ।
.png)
তাই এ ব্যাপারে পাঞ্জাব ও সানরাইজার্স ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে অভিযোগ জানিয়েছে। অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছে বিসিসিআই। তদন্তও শুরু করেছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে দুজনে ১ বছরের জন্য আইপিএল থেকে বহিস্কার হবেন।
আজ (মঙ্গলবার) ক্রিকেটার ধরে রাখার তালিকা জমা দেওয়ার শেষ দিন। এরপর জানা যাবে কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারদের ধরে রাখছে। তালিকা প্রকাশের পর নতুন দুই ফ্র্যাঞ্চাইজি তাদের জন্য ক্রিকেটার দলে নেবে করাবে। তারপর বাকি থাকা ক্রিকেটাররা নিলাম টেবিলে উঠবে।
বিসিসিআইয়ের একজন মুখপাত্র ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। মৌখিকভাবে আমাদের কাছে অভিযোগ জানানো হয়েছে। আমরা বিষয়টা দেখছি। সত্যি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেব।