ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারী কাবাডি লিগে চ্যাম্পিয়ন পুলিশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:১২, ৩০ নভেম্বর ২০২১
নারী কাবাডি লিগে চ্যাম্পিয়ন পুলিশ
ছবি: সংগৃহীত

নারী কাবাডি লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ পুলিশ ট্রাইব্রেকারে ২৬-২৫ পয়েন্টে বাংলাদেশ আনসারকে পরাজিত করেছে।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও পুলিশ কাবাডি দলের সভাপতি মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং লিগ কমিটির চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম আজাদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পৃষ্ঠপোষক নাজিহার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, গ্রিন টাউন এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কবির হোসেন, দাওয়াই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সারোয়ার রহমান, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, নেওয়াজ সোহাগ, লিগ কমিটির সম্পাদক ও কোষাধ্যক্ষ আরিফ মিহির।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!