[ খেলা ]
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিল: শীর্ষে শ্রীলংকা, সবার নিচে বাংলাদেশ
ছবি: আইসিসি
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। হার দিয়ে শুরু করায় পয়েন্ট টেবিলের তলানীতে বাংলাদেশ। অন্যদিকে এখন পর্যন্ত শীর্ষে আছে শ্রীলংকা।
এছাড়া বাংলাদেশকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান। অন্যদিকে কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করা ভারত দুই থেকে তিনে নেমে গেছে।
এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ৩টি ম্যাচ খেলে ২টিতে জয় পেয়েছে পাকিস্তান। হেরেছে ১টিতে। এবার টুর্নামেন্টে পয়েন্টের ভিত্তিতে শীর্ষে থাকার মাপকাঠি নির্ধারিত হচ্ছে না।
.png)
অর্থাৎ, গতবারের মতো শতাংশের ভিত্তিতেই দুই ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। সেই মাপকাঠিতেই দুইয়ে উঠে এসেছে পাকিস্তান। দলটির পয়েন্ট এখন ২৪ (৬৬.৬৬ শতাংশ)। শ্রীলংকার পয়েন্ট ১২ হলেও ১০০ শতাংশ জয় নিয়ে শীর্ষে তারা।
তিনে থাকা ভারতের পাঁচ ম্যাচে পয়েন্ট ৩০ (৫০ শতাংশ)। এর পরে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ (৩৩.৩৩ শতাংশ), নিউডিল্যান্ড (৩৩.৩৩ শতাংশ), ইংল্যান্ড (২৯.১৭ শতাংশ) এবং বাংলাদেশ (০ শতাংশ)।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!