ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলে কোন দলে কারা থাকছেন চূড়ান্ত তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৯, ১ ডিসেম্বর ২০২১
আইপিএলে কোন দলে কারা থাকছেন চূড়ান্ত তালিকা প্রকাশ
ফাইল ছবি

আবারো ঘনিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরেকটি আসরের সময়। এর আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান থেকেই নতুন করে স্কোয়াড সাজাবে দলগুলো।

মেগা নিলামের আগে প্রতিটি দল আগের স্কোয়াড থেকে সর্বোচ্চ চারজন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেতেন। মঙ্গলবার শেষ হয়েছে ধরে রাখা ক্রিকেটারদের নাম জমা দেওয়ার সময়।

এক নজরে দেখে নিন কোন দল কোন খেলোয়াড়কে ধরে রাখল:

Advertisement

রাজস্থান রয়্যালস: সাঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি) এবং যশস্বী জয়সওয়াল (৪ কোটি)।

কলকাতা নাইট রাইডার্স: আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি) এবং সুনীল নারাইন (৬ কোটি)।

দিল্লি ক্যাপিটালস: রিশাভ পান্ট (১৬ কোটি), অক্ষর প্যাটেল (৯ কোটি), পৃথ্বী শ (৭.৫০ কোটি) এবং আন্দ্রে নখিয়া (৬.৫০ কোটি)।

চেন্নাই সুপার কিংস: রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১৪ কোটি), মঈন আলি (৮ কোটি ) এবং ঋতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)।

সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন (১৪ কোটি), আবদুল সামাদ (চার কোটি) এবং উমরান মালিক (চার কোটি)।

পাঞ্জাব কিংস: মায়াঙ্ক আগরওয়াল (১৪ কোটি), অর্শদীপ সিং (৪ কোটি)।

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (১৬ কোটি), জাসপ্রিত বুমরাহ (১২ কোটি), কায়রন পোলার্ড (৬ কোটি) এবং সূর্যকুমার যাদব (৮ কোটি)।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি) এবং মোহাম্মদ সিরাজ (৭ কোটি)।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!