গত মঙ্গলবার ২০২১ এইচটি লিডারশিপ সামিটের প্রথম দিনে উসাইন বোল্ট ক্রিকেটের প্রতি তার প্রেমের কথা জানিয়েছেন। সেখানে এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, তিনি আইপিএল খেলতে কতটা আগ্রহী?
সেই প্রশ্নের জবাবে বোল্ট বলেন, ‘আমি অবশ্যই খেলতে চাই। আমি ট্রেনিং শুরু করে ফিট হতে চাই। তার পর নিজেকে আইপিএলের জন্য তৈরি করে নেব। আমাকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আনেন আমার ক্রিকেট কোচ।’
.png)
বোল্ট আরো বলেন, ‘ছোটবেলায় আমাদের দেশে দু’টো প্রধান খেলা ছিল ক্রিকেট এবং ফুটবল। বাবা ছিলেন মারাত্মক ক্রিকেটের ভক্ত। জ্যামাইকায় আবার ফুটবল নিয়েও উন্মাদনা ছিল। আমি ক্রিকেট খুব ভালোবাসতাম। ক্রিকেটার হতে চাইতাম।’
এই গতিতারকা যোগ করেন, ‘আমার ক্রিকেট কোচ লক্ষ্য করেন, পেস বল করার সময়ে আমি খুব জোরে দৌড়াই। তখন তিনি বলেন, তোমার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যাওয়া উচিত। অবশ্য শুরুর দিকে ক্রিকেট থেকে বেরিয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে মানিয়ে নিতে অনেকটা সময় লেগেছিল।’
আসন্ন আইপিএলে গতি তারকা বোল্টকে দেখা যাওয়ার সম্ভাবনা কতটুকু সেটা হয়তো সবাই জানেন। তবে এই জ্যামাইকান কিংবদন্তির ক্রিকেটের প্রতি ভালোবাসা হয়তো তাকে আইপিএলে নিয়ে আসবেই! আর সেটা হতে পারে যেকোনোভাবেই!