ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আমিরাতের টি-২০ লিগে দল কিনল ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৫, ২ ডিসেম্বর ২০২১
আমিরাতের টি-২০ লিগে দল কিনল ম্যানচেস্টার ইউনাইটেড
ফাইল ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) জনপ্রিয় ও সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এবার শুধু ফুটবল নয়, ক্রিকেটেও পাওয়া যাবে তাদের উপস্থিতি। শিগগিরই শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাত টি-২০ লিগে দল কিনেছে ক্লাবটির মালিক ল্যান্সার ক্যাপিট্যাল কোম্পানি।

এর আগে গত সপ্তাহে আমিরাতের টি-২০ লিগে ফ্র্যাঞ্চাইজি কেনার খবর নিশ্চিত করেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানসের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এবার তাদের সঙ্গে যুক্ত হলো ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষও।

ল্যান্সার ক্যাপিট্যালের চেয়ারম্যান আভ্রাম গ্লেজার এক বিবৃতিতে বলেছেন, ‘আমিরাতের টি-২০ লিগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমিরাতের এই লিগটি বিশ্বমানের হওয়ার সম্ভাবনা নিয়েই আসছে। যা এই অঞ্চলে ক্রিকেটের প্রচার-প্রসারেও বড় ভূমিকা রাখবে।’

Advertisement

আমিরাতের লিগে দল নেয়ার আগে গত মাসে আইপিএলের নতুন দুই দলের একটির মালিকানা পাওয়ার জন্য বিড করেছিল ল্যান্সার ক্যাপিট্যাল। কিন্তু শেষ পর্যন্ত আরপিএসজি এবং সিভিসি ক্যাপিট্যালের সঙ্গে নিলামে পেরে ওঠেনি তারা। এই দুই গ্রুপ পেয়ে যায় লখনৌ ও আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, মুম্বাই ইন্ডিয়ানস ও ম্যানচেস্টার ইউনাইটেডের পর আমিরাতের লিগে দল কিনতে পারে কলকাতা নাইট রাইডার্সের মালিকও। এছাড়া বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের মালিকপক্ষও আমিরাতের লিগে দল কিনতে আগ্রহী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!