ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফগানিস্তানের বোলিং পরামর্শকের দায়িত্ব ছাড়লেন টেইট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩০, ২ ডিসেম্বর ২০২১
আফগানিস্তানের বোলিং পরামর্শকের দায়িত্ব ছাড়লেন টেইট
শন টেইট

আফগানিস্তান ক্রিকেট দলের বোলিং পরামর্শকের দায়িত্ব ছাড়লেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট।

গতকালই আফগানিস্তানের প্রধান কোচ ল্যান্স ক্লুজনার জানিয়েছিলেন, চলতি বছরের মেয়াদ শেষ হবার পর আর চুক্তি নবায়ন করবেন না। ক্লুজনারের ঘোষনার এক দিন পর পেস বোলিং পরামর্শকের দায়িত্ব থেকে সরে গেলেন টেইট।

এক বিবৃতিতে ৩৮ বছর বয়সী টেইট বলেন, ‘দলটির সাথে আমি বেশ ভালো সময় উপভোগ করেছি। বিশেষ করে তরুণ আফগান ফাস্ট বোলারদের সঙ্গে। ব্যক্তিগতভাবে আমি মনে করি তাদের দারুণ একটি ভবিষ্যৎ আছে। ল্যান্স ক্লুজনারের মতো একজন দারুণ ক্রিকেটীয় ব্যক্তির কাছাকাছি যেতে পারাটা ছিল চমৎকার।’

Advertisement

এ বছরের আগস্টে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পাঁচ মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছ থেকে লেভেল-২ কোচের সনদ পাওয়া টেইট। এরমধ্যে ভারতের ঘরোয়া দল পুন্ডুচেরির সাথেও বোলিং কোচ হিসেবে চুক্তি করেছিলেন টেইট।

ক্রিকেট জীবনে অস্ট্রেলিয়ার হয়ে ৩ টেস্টে ৫ উইকেট ও ৩৫ ওয়ানডেতে ৬২টি উইকেট নেন টেইট। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!