[ খেলা ]
অ্যাশেজের প্রথম টেস্টে ১২ সদস্যের ইংল্যান্ড দল ঘোষণা
ইংল্যান্ড দল
কাল থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহাসিক পাঁচ ম্যাচের অ্যাশেজ টেস্ট সিরিজ। প্রথম ম্যাচের আগের দিন ১২ সদস্যের দল ঘোষনা করেছে ইংল্যান্ড।
১২ জনের দলে নেই পেসার জেমস অ্যান্ডারসন। তাকে সতেজ রাখতেই এমন সিদ্বান্ত নিয়েছে ইংল্যান্ড। পেসার হিসেবে দলে আছেন ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন ও মার্ক উড। একমাত্র স্পিনার জ্যাক লিচ।
অধিনায়ক জো রুটের সাথে ব্যাটিং লাইন আপে আছেন হাসিব হামিদ, ররি বার্নস, ওলি পোপ, ডেভিড মালান। উইকেটরক্ষক জস বাটলার। গত জুলাই থেকে ক্রিকেট থেকে দূরে থাকা অলরাউন্ডার বেন স্টোকসকে দলে রাখা হয়েছে।
.png)
ইংল্যান্ডের ১২ সদস্যের দল: ররি বার্নস, হাসিব হামিদ, ডেভিড মালান, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, ওলি পোপ, জস বাটলার (উইকেটরক্ষক), ওলি রবিনসন, মার্ক উড, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড ও জ্যাক লিচ।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!