ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিটন-মুশফিকের ব্যাটে লড়াইয়ের আভাসে লাঞ্চে বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৯, ৮ ডিসেম্বর ২০২১
লিটন-মুশফিকের ব্যাটে লড়াইয়ের আভাসে লাঞ্চে বাংলাদেশ
ফাইল ছবি

মিরপুর হোম অব ক্রিকেটে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ফলো অনের লজ্জায় পড়ার পর ব্যাট করতে নেমে আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। এমতাবস্থায় লিটন-মুশফিকের ব্যাটে হার এড়ানোর চেষ্টা করছে টাইগাররা।

লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৭২ রান।

প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩০০ রানের চেয়ে ২১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। এবারো আগের ইনিংসের পুনরাবৃত্তি করতেই যেন নামেন টাইগার ব্যাটাররা। টপ অর্ডারে এখন পর্যন্ত আউট হওয়া ৪ জনের কেউই দুই অংকের ঘরে রান করতে পারেননি। 

Advertisement

সাজঘরে ফেরার আগে সাদমান ইসলাম ২, মাহমুদুল হাসান জয় ৬, নাজমুল হোসেন শান্ত ৬ ও মুমিনুল হক ৭ রান করেন। এরপর দলের হাল ধরেন লিটন দাস ও মুশফিকুর রহিম। দুজনে যথাক্রমে ২৭ ও ১৬ রানে অপরাজিত আছেন। শাহিন আফ্রিদি ও হাসান আলি দুজনেই দুটি করে উইকেট শিকার করেছেন।

এর আগে ঢাকা টেস্টের পঞ্চম দিনে ২৫ রান করলেই ফলো অন এড়াতে পারতো বাংলাদেশ। হাতে ছিল ৩ উইকেট। কিন্তু আগেরদিন করা ৭৬ রানের সঙ্গে আজ যোগ হয়েছে আর মাত্র ১১ রান। যার ফলে সব মিলিয়ে দেশের মাটিতে সর্বনিম্ন ৮৭ রানে অলআউট হয় টিম বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!