ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৬, ৮ ডিসেম্বর ২০২১
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন
কেন উইলিয়ামসন

আগামী বছরের পহেলা জানুয়ারি দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া  দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারছেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

কনুইয়ের ইনজুরির কারণে সিরিজে দলের সেরা ব্যাটার ও নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাবে না নিউজিল্যান্ড। ইনজুরির কারণে তাকে আরো ২ মাস মাঠের বাইরে থাকতে হবে।

সংযুক্ত আরব আমিরাতে আইপিএল-এর দ্বিতীয় পর্বে কনুইয়ের ইনুজরিতে পড়েন উইলিয়ামসন। সর্বশেষ টি-২০ বিশ্বকাপে আরো একবার কনুইয়ের ইনজুরিতে পড়েছিলেন তিনি।

Advertisement

ইনজুরি নিয়েই ভারতের বিপক্ষে কানপুরে সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন উইলিয়ামসন। কিন্তু মুম্বাইতে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।

এরপর আবারো পরীক্ষা-নিরীক্ষার দলের ফিজিও জানান, এই ইনজুরির কারণে উইলিয়ামসনকে বিশ্রামে থাকতে হবে। আর নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, এখনই অস্ত্রোপচারের কোন প্রয়োজন নেই। তাকে অন্তত দুই মাস বিশ্রামে থাকতে হবে।

শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজই নয়, জানুয়ারির শেষে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজেও খেলতে পারবেন না উইলিয়ামসন। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরবেন উইলিয়ামসন, এমনটাই প্রত্যাশা নিউজিল্যান্ডের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!