শেষ বলে মুশফিককে হারিয়ে চা পানে গেল বাংলাদেশ
আর কয়েকটা বল টিকে থাকলেই অপরাজিত হয়ে চা বিরতিতে যেতে পারতেন মুশফিকুর রহিম। কিন্তু মাথায় কি যে ভুত চাপলো! তাই যেন হন্তদন্ত হয়ে দৌড়াতে গেলেন তিনি। আর রান আউট হয়ে সবাইকে আফসোসে ফিরিয়ে লাঞ্চের শেষ বলে ফিরলেন সাজঘরে।
চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৪৭ রান।
প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩০০ রানের চেয়ে ২১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। এবারো আগের ইনিংসের পুনরাবৃত্তি করতেই যেন মাঠে নামেন টাইগার ব্যাটাররা।
.png)
তাসের ঘরের মতো ভেঙে পড়া টপ অর্ডারের ৪ জনের কেউই দুই অংকের ঘরে রান করতে পারেননি। সাজঘরে ফেরার আগে সাদমান ইসলাম ২, মাহমুদুল হাসান জয় ৬, নাজমুল হোসেন শান্ত ৬ ও মুমিনুল হক ৭ রান করেন।
এরপর দলের হাল ধরেন লিটন দাস ও মুশফিকুর রহিম। দুজনে মিলে গড়েন ৭৩ রানের জুটি। লিটন-মুশফিকের ব্যাটে যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ, তখনই ৪৫ রানে আউট হন লিটন।
শতরানের আগে পাঁচ উইকেট পড়ার পর সাকিব আল হাসান ও মুশফিক মিলে দেখে শুনে খেলতে থাকেন। ধীরে ধীরে অর্ধশতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন মুশি। কিন্তু আচমকা রান নিতে গিয়ে ৪৮ রানে ফেরেন তিনি।
সাকিব ২৫ রানে অপরাজিত আছেন। শাহিন আফ্রিদি ও হাসান আলি দুজনেই দুটি করে এবং সাজিদ খান একটি উইকেট শিকার করেছেন।
এর আগে ঢাকা টেস্টের পঞ্চম দিনে ২৫ রান করলেই ফলো অন এড়াতে পারতো বাংলাদেশ। হাতে ছিল ৩ উইকেট। কিন্তু আগেরদিন করা ৭৬ রানের সঙ্গে আজ যোগ হয়েছে আর মাত্র ১১ রান। যার ফলে সব মিলিয়ে দেশের মাটিতে সর্বনিম্ন ৮৭ রানে অলআউট হয় টিম বাংলাদেশ।