বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে বিসিসিআই। সংস্থাটির তরফে জানানো হয়েছে, আগামী ২৬ ডিসেম্বর থেকে তিন টেস্টের সিরিজের দলে সাধারণ খেলোয়াড় হিসেবে থাকবেন রাহানে। যিনি বর্তমানে একেবারে জঘন্য ফর্মে আছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এর মাধ্যমে বার্তা দেওয়া হলো যে ভারতের টেস্ট দলে রাহানের সময় ফুরিয়ে এসেছে। এতদিন সহ অধিনায়ক হওয়ায় দলে তাও একটা সুযোগ পাচ্ছিলেন, এবার সেটাও গেল।
.png)
সেই বিশ্বাস আরও দৃঢ় করেছে নিউজিল্যান্ডের ঘরের মাঠে শ্রেয়স আইয়ার এবং হনুমা বিহারী দলে থাকায়। কিউয়ি সিরিজে হনুমা দলে ছিলেন না। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তাকে ১৮ জনের দলে ফিরিয়ে আনা হয়েছে। তিনি আপাতত প্রোটিয়াদের দেশেই আছেন। খেলছেন ভারতীয় ‘এ’ দলের হয়ে।
এছাড়া দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি রবীন্দ্র জাদেজা, শুভমন গিল, অক্ষর প্যাটেল এবং রাহুল চাহারের। তারা আপাতত রিহ্যাবে আছেন। সংশ্লিষ্ট মহলের ধারণা, জাদেজা না থাকায় সম্ভবত প্রথম একাদশে থাকবেন অশ্বিন।
ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, রিশাভ পান্ট (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর এবং মোহাম্মদ সিরাজ।
স্ট্যান্ড বাই: নবদীপ সাইনি, সৌরভ কুমার, দীপক চাহার এবং আরজান নাগওয়াসওয়াল্লা।