ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নতুন হোম ভেন্যু বেছে নিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৯, ৯ ডিসেম্বর ২০২১
নতুন হোম ভেন্যু বেছে নিল আফগানিস্তান
আফগানিস্তান দল

আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট অবকাঠামো মানসম্মত না হওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন দেশের মাঠকে হোম ভেন্যু বানিয়ে ব্যবহার করে আসছে আফগানিস্তান। তারই ধারাবাহিকতায় নতুন এক হোম ভেন্যু বেছে নিয়েছে তারা।

এর আগে ভারতের দেরাদুন ও আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যু বানিয়ে আন্তর্জাতিক সিরিজ খেলে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। এবার প্রথম বারের মত কাতারকে নিজেদের হোম ভেন্যু বানাতে যাচ্ছে রশিদ খানের দল।

আগামী বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সেই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারের দোহায়।

Advertisement

বুধবার এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামী ২১ জানুয়ারি নেদারল্যান্ডের বিপক্ষে আমাদের তিন ম্যাচের সিরিজ শুরু হবে। পরের দুই ম্যাচ ২৩ ও ২৫ জানুয়ারি। সিরিজের তিনটি ম্যাচই হবে কাতারের দোহার এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে।’

বিশ্বকাপ সুপার লিগে নিজেদের প্রথম সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে আফগানিস্তান, পেয়েছে পূর্ণ ৩০ পয়েন্ট। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় সিরিজের তিন ম্যাচ খেলবে তারা। এরপর তাদের সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!