বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি স্বীকার করে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেন, ‘গ্যাবায় বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় আধ ঘণ্টার বেশি সময় বিশ্ব জুড়ে টেলিভিশনে ম্যাচের সম্প্রচার বন্ধ ছিল। সঙ্গে সঙ্গে ঠিক করার কাজ শুরু হয়। ফের সব পরিষেবা স্বাভাবিক হওয়ার পরে খেলার সম্প্রচার শুরু হয়। এই অনিচ্ছাকৃত বিপর্যয়ের ফলে ক্রিকেট অস্ট্রেলিয়া দুঃখিত।’
তিনি আরো জানান, ডিআরএস-এর সব ক’টি প্রযুক্তিও সে সময় কাজ করছিল না। বিদ্যুৎ বিভ্রাটের ফলে বল ব্যাটারের ব্যাটে লেগেছে কি না সেটি যে প্রযুক্তিতে দেখা হয় অর্থাৎ ‘স্নিকো’ খারাপ হয়ে যায়। তাই সেই সময়ে মাঠের আম্পায়ারের উপরেই সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া হয়।
.png)
এছাড়া বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে গিয়েছিল মাঠের বড় পর্দাও। ফলে খেলা দেখতে আসা দর্শকরাও কিছুটা সমস্যায় পড়েন। এর আগে টেস্টের দ্বিতীয় দিন বোলারের নো-বল পরীক্ষা করার প্রযুক্তি খারাপ হয়ে যায়। ফলে মাঠের আম্পায়ারই সিদ্ধান্ত নিচ্ছিলেন।