ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টিনার কোচ হচ্ছেন মাসচেরানো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৮, ১১ ডিসেম্বর ২০২১
আর্জেন্টিনার কোচ হচ্ছেন মাসচেরানো
হাভিয়ের মাসচেরানো

বার্সেলোনা ও লিভারপুলের সাবেক তারকা মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো এবার কোচিং পেশায় যুক্ত হতে যাচ্ছেন। আসছে জানুয়ারিতে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্ব নিবেন তিনি। ফার্নান্দো বাতিস্তার স্থলাভিষিক্ত হবেন আর্জেন্টিনার হয়ে ১৪৭ ম্যাচ খেলা মাসচেরানো।

আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক ২০২০ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। বার্সেলোনার হয়ে আট বছরে পাঁচটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন ৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার।

২০০৩ সালে রিভার প্লেটের হয়ে পেশাদার ফুটবলে মাসচেরানোর অভিষেক হয়েছিল। ২০০৫ সালে তিনি যোগ দেন করিন্থিয়ান্সে। সেখান থেকে ২০০৬ সালে যোগ দেন ওয়েস্টহ্যাম ইউনাইটেডে। পরের বছরই তাকে দলে ভেড়ায় লিভারপুল। এরপর ২০১০ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেন আর্জেন্টাইন তারকা।

Advertisement

বার্সায় ৮ বছর খেলার পর ২০১৮ সালে হেবেই চায়না ফর্চুনে যোগ দেন মাসচেরানো। সেখান থেকে ২০১৯ সালে যান এস্তাদুনিয়ান্তেসে। সেখানে খেলাকালীন সময়েই পেশাদার ফুটবল থেকে অবসর নেন তিনি।

অবশেষে ভিন্ন দায়িত্ব নিয়ে আবার মাঠে ফিরতে যাচ্ছেন মাসচেরানো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!