ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

করোনায় আক্রান্ত উইন্ডিজের ৩ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪, ১৩ ডিসেম্বর ২০২১
করোনায় আক্রান্ত উইন্ডিজের ৩ ক্রিকেটার
উইন্ডিজ দল

পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে কয়েকদিন আগে দেশটিতে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এরই মাঝে সেখানে কোভিড-১৯ পজিটিভ হয়ে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেছে দলটির তিন ক্রিকেটার।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, পাকিস্তানের করাচি পৌঁছে পিসিআর টেস্টে দলের মোট চার জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। তারা হলেন- বাঁহাতি পেসার শেলডন কটরেল, স্পিনিং অলরাউন্ডার রস্টন চেজ, কাইল মেয়ার্স এবং টিম ম্যানেজমেন্টের একজন নন-কোচিং সদস্য।

বিবৃতিতে জানানো হয়েছে, ঐ চার জনেরই করোনাভাইরাসের টিকা নেওয়া আছে এবং তাদের মধ্যে বড় কোনো উপসর্গ নেই। চার জনকেই এখন বাকি দলের থেকে আলাদা হয়ে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। এরপর পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসা সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা।

Advertisement

একসঙ্গে তিন ক্রিকেটারকে হারানো ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কাই। এর আগে ব্যক্তিগত কারণে আগেই এই সফর থেকে নিজেদের সরিয়ে নেন আন্দ্রে রাসেল, এভিন লুইস, লেন্ডল সিমন্স ও শিমরন হেটমায়ার। জেসন হোল্ডারকে দেওয়া হয় বিশ্রাম। চোট থেকে সেরে না ওঠায় দল থেকে ছিটকে পড়েন অধিনায়ক কাইরন পোলার্ড।

উল্লেখ্য, পাকিস্তানে তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার টি-২০ দিয়ে শুর হবে সিরিজ। সব ম্যাচই হবে করাচিতে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!