ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে দুঃসংবাদ পেল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১১, ১৪ ডিসেম্বর ২০২১
দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে দুঃসংবাদ পেল ভারত
ভারত দল

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট দল। ইনজুরির কারণে এই সফর থেকে ছিটকে গেছেন দলটির ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা। অভিজ্ঞ এই ওপেনার না থাকায় আসন্ন সফরে ভারতের সহ-অধিনায়ক কে হবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

মুম্বাইয়ের বান্দ্রা কুরাল কমপ্লেক্সে গত এক সপ্তাহ ধরেই ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন রোহিত। সেখানেই অনুশীলনের সময় চোটে পড়েছেন এই ওপেনার। 

এমতাবস্থায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিতকে পাওয়া যাবে কি না এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিছুদিন আগেই রোহিতকে ভারতের ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে অধিনায়ক করা হয়েছে।

Advertisement

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত। এই সিরিজে দলের স্কোয়াডে ছিলেন না রোহিত। তাকে মূলত বিশ্রাম দেয়া হয়েছিল।

আগামী ১৬ ডিসেম্বর ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকার বিমান ধরার কথা রয়েছে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!