বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাধ্যমে নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় নাফিস বলেন, আমাদের অনুশীলনটা আরো কয়েকটা দিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। এই নির্দেশনাটা এসেছে নিউজিল্যান্ড সরকারের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের কাছ থেকে। আমাদের আরেকটা কোভিড টেস্ট বাকি আছে, যেটা ৯ নম্বর দিনে হওয়ার কথা। সেটা হলে আমরা পুরোপুরি মুক্ত হয়ে যেতাম।
তিনি আরো বলেন, আগে থেকেই নিউজিল্যান্ডে একটা নিয়ম ছিল ১৪ দিনের কোয়ারেন্টাইন, যদিও ট্যুরের আগে সমঝোতার মাধ্যমে এটা ৭ দিনের করা হয়েছিল, প্লাস ৩ তিন। আসলে এটা ১০ দিনের সব সময়ই ছিল। ৭ দিন ছিল এমআইকিউর অধীনে।
.png)
নাফিস যোগ করেন, আর ৩ তিন দিন ছিল হোটেলে গিয়ে আপনি অনুশীলন করতে পারবেন, সেখানেও একরকম আইসোলেশন ছিল। সবমিলিয়ে ১০ দিনের কোয়ারেন্টাইনই ছিল সব সময়। এখন হয়তো আমাদের এমআইকিউর অধীনেই ১০ দিন থাকতে হতে পারে। আমি আবারো বলছি, অনাকাঙ্ক্ষিত কারণে সরকারের দিক থেকে নির্দেশ দেয়া হয়েছে।
এরপর হেরাথের অবস্থা জানিয়ে নাফিস বলেন, হেরাথ ভালো আছেন, ধীরে ধীরে উন্নতি করছেন। তার সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছে টিম। সুজন ভাই আছেন, আমি যোগাযোগ রাখছি। আশা করি শিগগিরই তাকে আমাদের সাথে পাব। দোয়া করবেন সবাই যেন আমরা ভালো থাকি ও সুস্থ থাকি।