ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টিনার বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৮, ১৭ ডিসেম্বর ২০২১
আর্জেন্টিনার বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন মেসি
লিওনেল মেসি

আর্জেন্টিনার বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন দেশটির ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি। দিয়েগো ম্যারাডোনার পর প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জয়ের অনন্য কৃতিত্ব গড়লেন দ্য ম্যাজিশিয়ান।

এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো আর্জেন্টিনার বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছিলেন মেসি। দীর্ঘ দশ বছর পর আবারো সেরার মুকুট জিতলেন তিনি।

আর্জেন্টিনার ক্রীড়া জগতের সবচেয়ে বড় পুরস্কার এই অলিম্পিয়া ডি অরো। সব রকম ক্রীড়া ইভেন্টের মধ্য থেকে আর্জেন্টিনার সেরা ক্রীড়াবিদ বাছাই করা হয়। আর যিনি এ প্রক্রিয়ায় বিজয়ী হন, তাকেই দেয়া হয় অলিম্পিয়া ডি অরো পুরুস্কারটি।

Advertisement

১৯৫৪ সাল থেকে এই পুরষ্কারটি চালু হয়েছে। আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন সার্কুলো ডি পেরিওদিস্তাস দেপোর্তিভো এটা দিয়ে থাকে।

এর আগে ফুটবলারদের মধ্যে দিয়েগো ম্যারাডোনা, কার্লোস তেভেজ এবং অস্কার রুগারি এই পুরষ্কারটি জিতেছিলেন। তার মধ্যে ম্যারাডোনা জিতেছিলেন দুইবার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!