ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিকে ছাড়িয়ে গেলেন গাভি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১২, ১৯ ডিসেম্বর ২০২১
মেসিকে ছাড়িয়ে গেলেন গাভি
গাভি

বার্সেলোনার ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। তাকে যেকোনো দিক দিয়েই ছাড়িয়ে যাওয়া যে কারো জন্য গর্বের। আর শনিবার রাতে এমনই এক গর্বের রেকর্ডে মেসিকে পেছনে ফেলেছেন কাতালান ক্লাবটির তরুণ গাভি।

লিগ ম্যাচে গতকাল এলচের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। তিন ম্যাচ পর দলের জয়ে দ্বিতীয় গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ১৭ বছরের গাভি। ম্যাচের ১৮ মিনিটে সতীর্থের পাস নিয়ন্ত্রণের নেয়ার মাঝেই সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের একজনকে এড়িয়ে দ্রুত এগিয়ে যান তরুণ এই স্প্যানিয়ার্ড।

এরপর আরেকজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন গাভি। যেটি ছিল এই স্প্যানিশ মিডফিল্ডারের ক্লাবের হয়ে করা প্রথম গোল। নজর কাড়া সেই গোলের মাধ্যমে লিওনেল মেসির মতো ক্লাব কিংবদন্তিকে পেছনে ফেলেছেন তিনি।

Advertisement

মেসি বার্সার হয়ে নিজের প্রথম গোলটি করেছিলেন ১৭ বছর ৩৩১ দিন বয়সে। আর গাভি করলেন ১৭ বছর ১৩৫ দিন বয়সেই। ফলে ক্লাব ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা এখন গাভি। তার ওপরে আছেন কেবল আনসু ফাতি (১৬ বছর ৩০৪ দিন) এবং বোজান (১৭ বছর ৫৩ দিন)।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!