ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আস্ত এক ফুটবল ক্লাব কিনে নিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২০, ১৯ ডিসেম্বর ২০২১
আস্ত এক ফুটবল ক্লাব কিনে নিলেন রোনালদো
রোনালদো নাজারিও

১৯৯৩ সালে মাত্র ১৩ বছর বয়সে পেশাদার ফুটবলে আবির্ভাব ঘটেছিলো ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিওর। ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব ‘ক্রুজেইরোর’ হাত ধরে ফুটবল জগতে তার আবির্ভাব ঘটে। এবার সেই পুরো ক্লাবেরই মালিক বনে গেলেন রোনালদো!

মাত্র এক মৌসুম খেললেও ছোটবেলার ক্লাবের প্রতি ভালোবাসা থেকেই ক্রুজেইরোর স্বত্বাধিকার কিনে ফেলেছেন রোনালদো। ছোটবেলার ক্লাবের ভালোবাসার প্রতিদান ফিরিয়ে দিতে চান দ্য ফেনোমেনন।

ক্লাব কেনার পর এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, ক্রুজেইরোর প্রতি ভালোবাসা ফিরিয়ে দেয়ার জন্য আমার কাছে অনেক কিছুই আছে। আমাদের সামনে অনেক কাজ করতে হবে। ভক্তদের আবারো ক্লাবের সাথে যুক্ত হতে এবং স্টেডিয়ামে যেতে অনুরোধ করছি। কারণ আমাদের অনেক শক্তি এবং ঐক্যের প্রয়োজন।

Advertisement

অঢেল সম্পত্তির মালিক রোনালদোকে এই ক্লাবটি কিনতে গিয়ে লিভারপুলের মালিক পক্ষ ‘ফেনওয়ে স্পোর্টস’ গ্রুপের সাথে প্রবল প্রতিযোগিতা করতে হয়েছে। গত দুই মৌসুমে ব্রাজিলের ‘সিরি বি’ লিগে খেলা এই ক্লাবটি ২০১৩-১৪ মৌসুম এবং ২০১৭-২০১৮ মৌসুমে কাপ জিতলেও ২০১৯ সালে এটির অবনমন ঘটে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!