ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিকে কেনার চাপ সামলাতে ৭ ফুটবলারকে বিক্রি করছে পিএসজি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৭, ১৯ ডিসেম্বর ২০২১
মেসিকে কেনার চাপ সামলাতে ৭ ফুটবলারকে বিক্রি করছে পিএসজি!
পিএসজি দল

চলতি দলবদলের মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে লিওনেল মেসিকে দলে ভেড়ায় ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তবে বেতন হিসেবে আর্জেন্টাইন তারকাকে ঠিকই বিশাল অঙ্কের টাকা দিতে হচ্ছে। এমতাবস্থায় আর্থিক চাপ সামলাতে ৭ ফুটবলারকে বিক্রির কথা ভাবছে পিএসজি।

জানা গেছে, আর্থিক দিক থেকে সাশ্রয়ের জন্য বাধ্য হয়ে আসন্ন জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে সাত ফুটবলারকে ছেড়ে দিতে পারে পিএসজি। তবে কোন ফুটবলারদের ছাড়া হতে পারে সে বিষয়ে ক্লাবের তরফ থেকে কিছু জানানো হয়নি।

চলতি মৌসুমে চারজন ফুটবলারকে সই করিয়েছে ফরাসি ক্লাব। মেসি ছাড়াও সেই তালিকায় আছেন স্পেনের সার্জিও রামোস, ইতালির গোলকিপার জিয়ানলুইজি ডোনারুমা ও নেদারল্যান্ডসের মিডফিল্ডার জর্জিনিয়ো উইজনালদুম। শুধুমাত্র মেসিকে কিনতে গিয়েই খরচ হয়েছে ৪ কোটি ১০ লক্ষ ইউরো।

Advertisement

কোনো ক্লাব এক মৌসুমে কত টাকা খরচ করে সেই হিসেব থাকে ফিফার কাছে। আয়-ব্যয়ের হিসেবে কোনো গন্ডগোল থাকলে ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বর্তমান দলের খেলোয়াড়দের বেতন মেটাতে গিয়ে পিএসজিকে মোট ৩০ কোটি ইউরো খরচ করতে হচ্ছে। 

প্রতি বছর এই বিপুল পরিমাণ টাকা খরচ করতে গিয়ে সমস্যায় পড়তে পারে পিএসজি। তাই ঝুঁকি নিতে চাইছে না দলটি। আর এ জন্যই সুযোগ বুঝে ৭ জন ফুটবলারকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে ফরাসি ক্লাবটি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!